ফুলগাজী প্রতিনিধি
ফুলগাজী উপজেলার আনন্দ পুর ইউনিয়নের ঐতিহ্যেবাহি বন্দুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্সদের (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী সাহেদুল আলম।
গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি সায়েদুল আলম একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন শিক্ষানুরাগী। তিনি এর আগেও বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সায়েদুল আলম ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন'র ছোট ভাই।
অনুমোদিত এডহক কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. হানিফ ভূঞা এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. ইউনুস চৌধুরীর নাম অনুমোদন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হওয়ায় সাহেদুল আলম বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |