| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে কেন্দ্রীয় সমবায় সমিতির সভা গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়ের বিকল্প নেই - মুন্সী রফিকুল আলম মজনু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 18-05-2026 ইং
  • 1590 বার পঠিত
পরশুরামে কেন্দ্রীয় সমবায় সমিতির সভা  গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়ের বিকল্প নেই   - মুন্সী রফিকুল আলম মজনু
ছবির ক্যাপশন: মুন্সী রফিকুল আলম মজনু


পরশুরাম প্রতিনিধি 

পরশুরামে জমকালো আয়োজনে ও নানা কর্মসূচি নিয়ে উৎসব মুখর পরিবেশে বিআরডিবির কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ‎উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি এ সভার আয়োজন করে।    

‎সমিতির সভাপতি আবু তালেব রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

‎অনুষ্ঠানে যোগদানের আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। ‎পরে বিআরডিবির অফিস চত্বরে গাছের চারা রোপন ও বিতরণ করেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, সমবায় এমন একটি মাধ্যম, যার মাধ্যমে আমাদের গ্রামীণ অর্থনীতিকে অনেক বেশি শক্তিশালী করা সম্ভব। যদি আমরা সবাই মিলে একটি সম্মিলিত প্রচেষ্টা বা উদ্যোগ গ্রহণ করি, তবে এই সমবায় সমিতিগুলোকে আরও বেশি কার্যকর এবং জনমুখী করা সম্ভব হবে। আমাদের উচিত গ্রামীণ জনপদের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সমবায়ভিত্তিক উদ্যোগগুলোকে আরও এগিয়ে নেওয়া।

‎উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শাফায়াত আখতার নূর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, জেলা সমবায় কর্মকর্তা জহির আব্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, ছাগলনাইয়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জাফর হোসেন মজুমদার, ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ,চট্টগ্রামস্থ পরশুরাম সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাগলনাইয়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জাফর হোসেন মজুমদার, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান।

‎এসময় সমিতির কর্মকর্তা, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group