স্টাফ রিপোর্টার
ফেনীতে আধুনিক হৃদরোগ চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে স্টার লাইন গ্রুপ পরিচালিত স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল-এ হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেছেন সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন।
এ উপলক্ষে গতকাল শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। তিনি ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুস সবুর মিয়া, এজিএম ফজলুল হক কাজল, ডিজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট এবং বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত রোগী দেখবেন (শনিবার এবং রবিবার) বন্ধ থাকবে। তিনি দীর্ঘদিন ধরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন-এ সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে নিয়মিত রোগী দেখবেন।
ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন বলেন, স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। খুব শিগগিরই হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব চালু করা হবে। এর মাধ্যমে হার্টে রিং পরানোসহ হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন জটিল চিকিৎসাসেবা এখন ফেনীতেই প্রদান করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে রোগীদের ঢাকাসহ বড় শহরে যাওয়ার ভোগান্তি অনেকাংশে কমে আসবে। হাসপাতাল কর্তৃপক্ষ ফেনীবাসীর জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, ফেনীবাসীর দোরগোড়ায় উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্টার লাইন গ্রুপ সবসময় কাজ করে যাচ্ছে। বিশেষ করে হৃদরোগ চিকিৎসায় দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে হাসপাতালের সেবার পরিধি আরও বিস্তৃত হচ্ছে। ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুনের মতো অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের যোগদানের মাধ্যমে ফেনীর মানুষ এখন আরও উন্নত কার্ডিয়াক চিকিৎসাসেবা স্থানীয়ভাবেই গ্রহণ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া খুব শিগগিরই অত্যাধুনিক ক্যাথল্যাব চালুর মাধ্যমে হৃদরোগের জটিল চিকিৎসা ফেনীতেই সম্ভব হবে বলেও জানান তিনি।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |