| বঙ্গাব্দ
ad728
ad728

নোয়াখালীতে ২ দিনে প্রাণ গেল ৪ শিশুর

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 4209 বার পঠিত
নোয়াখালীতে ২ দিনে প্রাণ গেল ৪ শিশুর
ছবির ক্যাপশন: নোয়াখালীতে ২ দিনে প্রাণ গেল ৪ শিশুর


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া ও কবিরহাট উপজেলায় দুই দিনে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। পৃথক এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল সোমবার সকাল ৯টার দিকে হাতিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের চরলইট্রা গ্রামে বসতঘরের পাশের পুকুরে ডুবে মারা যায় নুসরাত বেগম মরিয়ম (৬)। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১১টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। মরিয়ম স্থানীয় বাসিন্দা মিরাজের মেয়ে।

এর আগে, গত রোববার ভোরে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় সাইমুন (৪) নামে এক শিশুর মরদেহ। সে ওই এলাকার মো. ফরিদের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরদিন ভোরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ দেখতে পান তারা।

অন্যদিকে, গতকাল সোমবার সকালে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে খেলতে গিয়ে নিহা (৩) ও জান্নাত (৫) নামে দুই শিশু মাটি কাটার ফলে তৈরি হওয়া গর্তের পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাগুলো দুর্ঘটনাজনিত। কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে জানতে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়ার মুঠোফোনে গণমাধ্যম কর্মীরা একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group