| বঙ্গাব্দ
ad728
ad728

অসাধু চক্রের বিরাগভাজন এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-05-2026 ইং
  • 5895 বার পঠিত
অসাধু চক্রের বিরাগভাজন এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম
ছবির ক্যাপশন: অসাধু চক্রের বিরাগভাজন এসিল্যান্ড রুবাইয়া বিনতে কাশেম


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সহকারী কমিশনার (ভূমি) কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তবে স্থানীয় সচেতন মহল ও সেবাগ্রহীতাদের একাংশ তাঁকে সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন রুবাইয়া বিনতে কাশেম। ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গিয়ে তিনি বিভিন্ন অসাধু চক্রের বিরাগভাজন হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

একাধিক সেবাগ্রহীতা অভিযোগ করেন, ভূমি অফিসকেন্দ্রিক দালালচক্র ও অনৈতিক সুবিধাভোগীরা নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি মামলা দিয়ে হয়রানি ও ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টাও করা হচ্ছে বলে তাঁদের দাবি।

একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তিকে নয়, সুশাসন ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা।

স্থানীয় বাসিন্দা বলেন, ‘এসিল্যান্ড একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল নারী। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা আদায় করতে না পেরে ষড়যন্ত্রে নেমেছে।’

আরেক বাসিন্দা বলেন, ভূমি অফিসে নানা অনিয়ম দীর্ঘদিন ধরেই চলে আসছে। এ অবস্থায় কেউ ভালো কাজের চেষ্টা করলে নানা বাধার মুখে পড়তে হয়। তিনি আশা প্রকাশ করেন, রুবাইয়া বিনতে কাশেম একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইতিবাচক উদাহরণ তৈরি করতে পারবেন।

এ বিষয়ে মামলার বাদী আরিফুর রহমান'র কাছে মামলার বিষয়ে জানতে মোবাইল করা হলে তিনি রিসিভ করেন নি। 

স্থানীয়দের মতে, নানা চাপ ও সমালোচনার মধ্যেও রুবাইয়া বিনতে কাশেম দায়িত্ব পালনে সততা ও ন্যায়নীতির অবস্থান বজায় রেখেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group