স্টার লাইন ডেস্ক:
ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) পদে মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএমকে পদায়নের আদেশ জারী করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে ফেনীর পুলিশসুপারসহ ১২ জেলায় নতুন এসপির পদায়ন করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে পঞ্চগড়, বান্দরবন, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম এবং ফেনীতে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন স্টেশনে বদলি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনের ২২ নং ক্রমিকে ফেনীর বর্তমান পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের এআইজি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির ডিসি (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার পদে পদায়নের আদেশ জারী করা হয়। এর আগে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ হিসেবে কর্মরত ছিলেন। ২৭ বিসিএস পুলিশ ক্যাডারের এ কর্মকর্তার গ্রামের কুমিল্লার বড়ুরা উপজেলায়। অতীতের সকল কর্মস্থলে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি সুনাম কুড়িয়েছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |