| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে ৪ বসতঘরে ভাঙচুর ও লুট এলাকা জুড়ে আতঙ্ক!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-05-2026 ইং
  • 294 বার পঠিত
পরশুরামে ৪ বসতঘরে ভাঙচুর ও লুট   এলাকা জুড়ে আতঙ্ক!
ছবির ক্যাপশন: পরশুরামে ৪ বসতঘরে ভাঙচুর ও লুট এলাকা জুড়ে আতঙ্ক!


পরশুরাম প্রতিদিধি

ফেনীর পরশুরাম উপজেলার ৩ নম্বর চিথলিয়া ইউনিয়নের উত্তর মালিপাথর পশ্চিমপাড়া এলাকায় ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

গত সোমবার রাত প্রায় ৯টার দিকে সিলোনিয়া নদীর পাড় সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে নূর আহম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের একটি পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। ২০২৩ সালে রাকিবের এক চাচাতো বোন তাদের বাড়িতে বেড়াতে এলে অন্য আরেক চাচাতো বোনসহ গ্রামে ঘুরতে গেলে কয়েকজন বখাটে তাকে উত্ত্যক্ত করে ও আটকে রাখে। পরে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক বিষয়টি মীমাংসা করেন। ওই ঘটনার রেশ ধরেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে শালধর চৌমুহনী এলাকায় টমটম চালক রাকিবের পথরোধ করেন নুর মিয়ার ওরফে নুনুর ছেলে রাজু , মুস্তফার ছেলে হেলালসহ কয়েকজন। তারা রাকিবের টমটমের চাবি নিয়ে যান এবং রাস্তায় গাড়ি চালাতে হলে চা-নাস্তার খরচ দিতে হবে বলে চাঁদার দাবি করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় রাকিব তার ভাই আলমগীর ও রাসেলকে ফোন দিলে তারাও ঘটনাস্থলে যান। পরে বাজারে থাকা এক ব্যক্তি বিষয়টি মীমাংসা করে দেন এবং টমটম ও চাবি তার জিম্মায় রেখে রাকিব ও ভাইযরা তাদের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে পথে তাদের আবারও মারধরের শিকার হতে হয় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী নূর আহম্মদ জানান, ঘটনার কিছুক্ষণ পর তাদের কাছে ফোন আসে যে ৭০ থেকে ৮০ জন লোক হামলা চালাতে তাদের বাড়ির দিকে যাচ্ছে। পরে তিনি সন্তানদের নিয়ে নিরাপদ স্থানে সরে যান। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে চারটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। যাতে ভুক্তভোগীর প্রায় ৬ লক্ষ টাকার অধিক ক্ষয়-ক্ষতি হয়েছে। 

নূর আহম্মদ আরো বলেন, আমার ছেলের কাছে চাঁদা চাওয়া হয়েছিল কিন্তু চাঁদা না দেওয়ায় তারা মারধর করে। পরে রাতে ৮ টা দিকে  বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

ভুক্তভোগী গৃহবধূ সীমা আক্তার বলেন, হঠাৎ ৭০-৮০ জন লোক বাড়িতে ঢ়ুকে এলোপাতাড়ি হামলা চালায়। ঘরের কিছুই অক্ষত রাখেনি। ছোট ছোট বাচ্চাদেরও গায়েও হাত তোলে । আমার কানের দুল, মোবাইল ও কিস্তির টাকা নিয়ে গেছে। আমরা হাতজোড় করে পায়ে ধরে অনুরোধ করলেও তারা শোনেনি। কষ্ট করে ঘর বানিয়েছিলাম, সব ভেঙে দিয়েছে।

আলমগীর অভিযোগ করে বলেন, ঘটনাটি পারিবারিক হলেও রাজনীতির ক্ষমতা দেখানো হয়েছে। তিনি জানান আমরাও বিএনপি  হামলা কারিরাও বিএনপি। এখানে রাজনৈতিক কোন বিষয় নাই।

তিনি আরও জানান, আমার ভাইয়ের কাছে তারা নাস্তার টাকা চেয়েছিল। সে রাজি না হওয়ায় আমাদের ওপর হামলা করা হয়। কিন্তু পরে যেভাবে বাড়িঘরে হামলা চালানো হয়েছে, তা নজিরবিহীন। আমার গর্ভবতী স্ত্রী ও ছোট সন্তানকেও মারধর করা হয়েছে। আমার বৃদ্ধ মা নামাজ পড়ছিলেন তারা তাকেও ছাড় দেনাই মায়ের শরীরের অনেক  আঘাত করা হয়েছে।

পরশুরাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিম জানান, গত ৫০ বছরে পরশুরাম উপজেলা এমন নেক্কার জনক ঘটনা ঘটে নাই। এভাবে সন্ত্রাসীদের কর্মকান্ড চলতে পারে না।আমরা প্রশাসনকে জানিয়েছি।অপরাধী যে হোক আইনের আওতায় এনে বিচার করা হোক। 

এ বিষয়ে চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বলেন,ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। আমরা বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দদে সাথে কথা বলেছি তারা বিষয়টি  শুনেছে এবং এ ব্যাপারে প্রশাসন'কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার  জন্য বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মালিপাথর গ্রামের একজন প্রবীণ রাজনীতিবিদ জানান, হামলা কারী ব্যাক্তি মোঃ রাজু, এবং হেলাল ওরা সাধারণ মানুষের গত পনেরো বছর ক্ষতি করে আসছে। তারা কোন দলে নেই। যে সরকার আসে তারা দলের নাম ভাঙিয়ে ক্ষমতা দেখায়।ওদেরকে কিশোর গ্যাং বলা যায়। আবার বখাটও বলা যায়। এই ঘটনা পূর্ব শত্রুতা দিয়ে হয়েছে। আমরা এটার শক্ত বিচার চাই। 

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার মতো মোবাইল নাম্বার পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, শালধরের ঘর ভাঙা বিষয়ে আমার নজরে আসতে পুলিশ সরেজমিনে ঘুরে আসছে। যদি অভিযোগ পাওয়া যায় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group