| বঙ্গাব্দ
ad728
ad728

এফ রহমান এসি মার্কেটে র‌্যাফেল ড্র’র প্রথম বিজয়ী পেল মোটরসাইকেল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-05-2026 ইং
  • 337 বার পঠিত
এফ রহমান এসি মার্কেটে র‌্যাফেল ড্র’র   প্রথম বিজয়ী পেল মোটরসাইকেল
ছবির ক্যাপশন: এফ রহমান এসি মার্কেটে র‌্যাফেল ড্র’র প্রথম বিজয়ী পেল মোটরসাইকেল


স্টাফ রিপোর্টার: 

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ঐতিহ্যবাহী বাণিজ্য বিতান এফ রহমান এসি মার্কেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে মার্কেট ব্যবসায়ী সমিতির কুপনের ২০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন খোকন। 

মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা জাকারিয়া চৌধুরী সেলিম, সহ-সাধারণ সম্পাদক মো. ফয়সাল, ধর্মবিষয়ক সম্পাদক বাবুল মজুমদার, সহ-অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা।

র‌্যাফেল ড্রয়ে প্রথম বিজয়ীকে ১টি ১২৫ সিসি মোটরসাইকেল প্রদান করা হয়। এছাড়াও দ্বিতীয় পুরস্কার ১টি ফ্রিজ, তৃতীয় পুরস্কার ১টি ওয়াশিং মেশিন, চতুর্থ পুরস্কার ১টি এলইডি টেলিভিশন, পঞ্চম পুরস্কার ১টি মাইক্রোওভেন, ষষ্ঠ পুরস্কার ১টি বাইসাইকেল, সপ্তম পুরস্কার ১টি চার্জার ফ্যান, অষ্টম পুরস্কার ১টি ব্লেন্ডার মেশিন, নবম পুরস্কার ১টি কিচেন পাত্র সেট এবং দশম পুরস্কার ১টি রাইস কুকার প্রদান করেন। বাকি ১০ জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে মো. নাসির উদ্দিন খোকন বলেন, আমরা সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে পুরস্কার বিতরণ করেছি। এ মার্কেটের দীর্ঘদিনের সুনাম রয়েছে, যা আমরা ধরে রাখতে চাই এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বিজয়ীরা আয়োজকদের আন্তরিকতা ও স্বচ্ছতার প্রশংসা করে বলেন, অন্যান্য অনেক স্থানে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হলেও এফ রহমান এসি মার্কেটের মতো স্বচ্ছতা ও খোঁজখবর নেওয়ার মনোভাব খুব কমই দেখা যায়। তারা এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group