| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে প্রাবি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট’র পুরস্কার বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 27-04-2026 ইং
  • 185 বার পঠিত
চৌদ্দগ্রামে প্রাবি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট’র পুরস্কার বিতরণ
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে প্রাবি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট’র পুরস্কার বিতরণ


চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (বালক-বালিকা)-২০২৬ইং উপজেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সমাপনী খেলায় অংশগ্রহন করেন বালক দল বাতিসা বালিকা প্রাথমিক বিদ্যালয়কে ৪/০ গোলে পরাজিত করে গোমারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন, বালিকা দল বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪/০ গোলে পরাজিত করে মিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

সোমবার বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি হাইস্কুলে মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান। 

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু বক্কর মোহাম্মদ সিদ্দিকীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রধান, মোঃ কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ারের হোসেন পাটোয়ারী দুলাল, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী ইব্রাহিম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক কাজী কবির হোসেন, উপজেলা সহকারি শিক্ষক সমিতি সভাপতি মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group