চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে, ঘরবাড়ি ও ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে এবং অনেক স্থানে বিদ্যুতের ট্রান্সফর্মার খুটি সহ ভেঙ্গে পরায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। রবিবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টির সঙ্গে হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বজ্রপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, রবিবার রাতে উপজেলার কাশীনগর বাজারে ঝড়ের তীব্রতায় দেলোয়ার হোসেনের খাবার হোটেলের সম্পূর্ণ টিনের চাল উড়ে গিয়ে পাশের ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় কাশিনগর ইউনিয়ন আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।
এ ছাড়াও উপজেলার আটকগ্রাম-শরীরপুর সড়ক, কাদৈর পাশাকোট, কালিকাপুর, শ্রীপুর, মান্দরিয়া গ্রাম সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে বিলবোর্ড, গাছ পড়ে যানবাহন চলাচল সমস্যা সৃষ্টি হলে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতা যানচলাচল স্বাভাবিক রয়েছে।
ঝড়ের কবলে পরে রবিবার সন্ধ্যায় থেকে রাত ১২ঘটিকা পচন্ত উপজেলার উজিরপুর, কাশিনগর, কালিকাপুর, শুভপুর, বাতিসা ও কনকাপৈত ইউনিয়নে বিভিন্ন সড়কে গাছ পড়ে রাস্তা চলাচল বন্ধ থাকে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস জানায়, কালবৈশাখী ঝড়ে রবিবার রাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের একাধিক দল ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক ও আঞ্চলিক সড়কে গাছ পরে বন্ধ থাকায় সেখানে অনেক রাত পযন্ত কাজ করছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |