| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ৩৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 219505 বার পঠিত
ফেনীতে ৩৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
ছবির ক্যাপশন: ফেনীতে ৩৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি


ছাগলনাইয়া প্রতিনিধি :

ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ লাখ ১১হাজার ৬৯৪ টাকার মূল্যর বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ন এর দুটি টিম।

শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া উপজেলা দেবপুর ও ফুলগাজী উপজেলা খেজুরিয়া সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দুইটি সিএনজি আটক করে এতে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি, বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করে। জব্দ কৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। 

ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম.এম জিল্লুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকান্ড, গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়াতে হয়েছে


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group