| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী রেলগেইটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রশ্নের জবাব এড়িয়ে রেল কর্মকর্তা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-04-2026 ইং
  • 939 বার পঠিত
ফেনী রেলগেইটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান  প্রশ্নের জবাব এড়িয়ে রেল কর্মকর্তা
ছবির ক্যাপশন: ফেনী রেলগেইটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রশ্নের জবাব এড়িয়ে রেল কর্মকর্তা


স্টাফ রিপোর্টার:

ফেনী রেলগেইট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযানে রেলওয়ের দখলকৃত জায়গা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হলেও, স্থানীয়দের অভিযোগ, এটি ছিল আংশিক ও লোক দেখানো অভিযান।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এক্সকাভেটর ব্যবহার করে রেলগেইট সংলগ্ন বেশ কিছু দোকানঘর উচ্ছেদ করেন। এতে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও, অভিযোগ উঠেছে, প্রভাবশালী দখলদারদের স্থাপনা অক্ষত রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে উঠলেও, উচ্ছেদ অভিযানে শুধুমাত্র দুর্বল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে, রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group