| বঙ্গাব্দ
ad728
ad728

বাপা নেতৃবৃন্দের সাথে ফিলিপাইনের রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক বৈঠক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 229 বার পঠিত
বাপা নেতৃবৃন্দের সাথে ফিলিপাইনের রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক বৈঠক
ছবির ক্যাপশন: বাপা নেতৃবৃন্দের সাথে ফিলিপাইনের রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক বৈঠক


স্টার লাইন ডেস্ক: 

বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট এর সাথে বাংলাদেশের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)-এর নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে এ বৈঠকে মিলিত হন তারা।  

বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট রাকিব মোঃ ফখরুল রকির সভাপতিত্বে এতে বাপা’র সাধারণ সম্পাদক সৈয়দ সোয়েব হাসান এর নেতৃত্বে বাপা’র প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশের এগ্রো সেক্টরকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে ফিলিপাইন প্রতিনিধি দল ও বাপা’র প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group