পরশুরাম প্রতিনিধি:
পরশুরাম পৌর এলাকায় এক ব্যবসায়ীর মাছের পুকুরে কীটনাশক প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ টন মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
সোমবার (৬ এপ্রিল) পরশুরাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তর কোলাপাড়া এলাকায় পরশুরাম মডেল থানার পূর্বদিকে ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত হোসেন জানান, তিনি প্রায় ১০০ শতক জমিতে মাছ চাষ করেছেন। হঠাৎ করেই পুকুরের মাছ অস্বাভাবিকভাবে মারা যেতে শুরু করে। পরে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ধারণা করা হচ্ছে, কেউ গোপনে পুকুরে জমিতে ব্যবহৃত কীটনাশক প্রয়োগ করতে পারে।
তিনি আরও বলেন, আমারে কর্মচারী আমাকে ফোন দিয়ে বলেন পুকুরের মাছ মারা যাচ্ছে, বিষয়টাকে এতটা গুরুত্ব দেইনি, মনে করেছিলাম হয়তো কোন সমস্যা হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, পরে দেখছি গণহারে মাছ মারা যেতে শুরু করেছে, তবে আমার কোনো শত্রু নেই। কে বা কারা এমন কাজ করেছে তা আমি জানি না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকে, তার বিচার আল্লাহ করবেন। এতে আমি সাময়িকভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লেও , আল্লাহ সাথে থাকলে আবার ঘুরে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ, আমি যে কোম্পানির ওষুধ বা খাদ্য ব্যবহার করি তাদের তথ্য অনুযায়ী কেউ গোপনে পুকুরে জমিতে দেওয়া কীটনাশক দেয়ার ধারণা করা হচ্ছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |