স্টার লাইন ডেস্ক:
লেখক ও সম্পাদক ফিরোজ আলমের মৃত্যুতে সাহিত্য সংগঠন বলপয়েন্ট এক শোকসভার আয়োজন করেছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের ফেনী সেন্টারে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
বলপয়েন্ট সাধারণ সম্পাদক ইকবাল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওবায়েদ মজুমদার। এতে আরও উপস্থিত ছিলেন, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমানে ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোক্তার হোসেইন, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসীম মাহমুদ, কবি ইকবাল চৌধুরী, আবু হেনা আবদুল আউয়াল, সাহীন সামী হক, হাসান সাঈদ, ফয়েজুর রহমান, তাজুল ইসলাম চৌধুরী, আসাদুজ্জামান দারা, শাহ আলম, জামশেদ ইকবাল, সবুজ আহমেদ, ফজলুল হক, নাঈমুল মাসুম, শাহাদাত মাহমুদ সিদ্দিকী, কামাল মাহতাব, সুমন ইসলাম, ফজলুল মল্লিক, শামীমা আক্তার লাকী, ফরিদা আক্তার মায়া, শাহীন রোকসানা, শারমীন নিশু, উত্তম কুমার নাথ, কামরুন্নেছা মনি ও ইমরান ইমন।
ফিরোজ আলমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার দুই সন্তান ওয়াসিম আলম মজুমদার ও ওয়াহিদ আলম মজুমদার ও তাদের কাজিন মোজাম্মেল হক। শোকসভার শুরুতে ফিরোজ আলম স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়ার আয়োজন করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |