ফুলগাজী প্রতিনিধি:
ফুলগাজী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম'র নেতৃত্বে শহীদ মিনারে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশাসহ উপজেলা পরিষদ দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। এছাড়াও থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি, আনসার ভিডিপি, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠন সৃজন সমাজ কল্ল্যান পরিষদ, উপজেলা প্রেসক্লাব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮ টার দিকে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহেলী নোশীন প্রত্যাশা, ফুলগাজী থানার (ওসি) এসএম মিজানুর রহমান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়াও ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভুঞা, সদস্য সচিব নুরুল হুদা শাহীন, উপজেলা জামায়তের নায়েবে আমীর আবুল হোসেন মিয়াজি, আবুল কালাম শামীম প্রমুখ।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে ফেনী-১ আসনের এমপি মুন্সী রফিকুল আলম মজনু'র উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |