| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে নারী দিবসে আলোচনা সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-03-2026 ইং
  • 651 বার পঠিত
ফুলগাজীতে নারী দিবসে আলোচনা সভা
ছবির ক্যাপশন: ফুলগাজীতে নারী দিবসে আলোচনা সভা


ফুলগাজী প্রতিনিধি ;

ফুলগাজীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  'আজকের পদক্ষেপ,আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার " এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। 

গতকাল রোববার বিকেল ৩টায় (৮মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম'র সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হক, সমবায় কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ আসিফ মুহাম্মদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আরমান হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আছমা আক্তার, সাংবাদিক সাহাব উদ্দিন, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ও সুমনা সুলতানা জুঁই। বক্তারা আন্তর্জাতিক নারী দিবসে কন্যা ও নারীর অধিকার নিয়ে আলোচনা করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group