| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বদর দিবসে জামায়াতের আলোচনা সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-03-2026 ইং
  • 258 বার পঠিত
ফেনীতে বদর দিবসে জামায়াতের আলোচনা সভা
ছবির ক্যাপশন: ফেনীতে বদর দিবসে জামায়াতের আলোচনা সভা


সদর প্রতিনিধি,

ফেনীতে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের দারুল ইসলাম সোসাইটির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর মুফতি আবদুল হান্নান। শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সামাউন হাসানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক। এসময় অন্যদের মধ্যে শহর কর্মপরিষদ সদস্য আমীর রুহুল আমিন, ১১নং ওয়ার্ড আমীর জাকের হোসেন রুবেল, ১০নং ওয়ার্ড আমীর মাওলানা আবদুল গফুর, ১৫নং ওয়ার্ড আমীর জাফর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরাপর বক্তারা বলেন, ‘বদরের যুদ্ধ ছিল মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। বাতেলের বিরুদ্ধে হক্বের বিজয়। সেদিন আল্লাহ তায়ালা সরাসরি সাহায্য পাঠিয়ে তার দ্বীনকে বিজয় দান করেন। ইমানদারদেরকে সাহায্য করা আল্লাহর ওয়াদা। যুগে যুগে এভাবে আল্লাহ মুসলিমদের গায়েবী সাহায্য পাঠিয়ে বিজয় দান করেছেন।’

মুফতি আবদুল হান্নান বলেন, ‘পবিত্র মাহে রমজানে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। মুসলমানদের প্রচেষ্টায় ইসলামী রাষ্ট্র কায়েম প্রতিষ্ঠা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরামকে নি:শ্বেষ করার জন্য কুরাইশরা সশ্রস্ত্র বাহিনী হয়ে আক্রমণ করেছিল। সেদিন আত্মরক্ষার জন্য রাসুলুল্লাহ (সা.) ৩১৩ জন নিয়ে খেজুরের ডানা নিয়ে যুদ্ধ করেছিলেন।কিন্তু যুদ্ধের ময়দানে কুরাইশরা দেখছেন মুসলমানরা দ্বিগুন। আল্লাহর ঐশ্বরিক সহযোতিায় মুসলমানরা বিজয় পেয়েছিলেন।’


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group