| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে নানা আয়োজনে সমবায় দিবস পালিত: উদ্যোগ, আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করতে হবে -জেলা প্রশাসক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 09-11-2026 ইং
  • 7 বার পঠিত
ফেনীতে নানা আয়োজনে সমবায় দিবস পালিত:  উদ্যোগ, আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করতে হবে  -জেলা প্রশাসক
ছবির ক্যাপশন: ফেনীতে নানা আয়োজনে সমবায় দিবস পালিত




নিজস্ব প্রতিনিধি

ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ঘরে ঘরে কৃষি ও অকৃষি উৎপাদনে রাস্ট্রের সকল নাগরিকদের মনোযোগী হতে হবে। অকার্যকর সমবায় সমিতিগুলোক নতুনভাবে জাগিয়ে তুলতে হবে এবং গড়ে তুলতে হবে নতুন নতুন সমবায় প্রতিষ্ঠান। উদ্যোগ, আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, স্বেচ্ছাসেবী ও সামাজিক ব্যক্তিদেরও ভূমিকা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

গতকাল ৫৫তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক আরও বলেন, রাস্ট্রের সকল আয়োজন তার নাগরিকদের জন্য। রাস্ট্রের অর্থনীতির চাকাকে যথাযথভাবে বেগবান করা গেলে সকল আয়োজন সফল হবে। সে জন্য সকল ক্ষেত্রে নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতা জরুরী।

গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে সেরা সমবায়ী প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এর আগে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, সমবায় মেলার উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা বিতরণ অনুষ্ঠানে যোগ দেন কর্মকর্তা ও সমবায়ীরা।

"করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। জেলা সমবায় কর্মকর্তা মোঃ জহির আব্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, বিআরডিবির উপপরিচালক মো. জাকির হোসেন, ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন পাটোয়ারী, আবুপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সার্জেন্ট (অব.) মোহাম্মদ উল্লাহ, ঋণগ্রহীতা সদস্য হাছিনা আক্তার ও মহিপাল ফল আড়ৎদার সমিতির নির্বাহী সদস্য ছালেহ আহাম্মদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া।



সেরা সমবায় সম্মাননা পেলেন যে ১১ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি:

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ফেনীতে ১১টি সমবায় প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ। গতকাল রবিবার সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠান শেষে নির্বাচিত সমবায় প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ। 

সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড, মহিপাল ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, সেতুবন্ধন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, লালপোল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড তালতলী জগতপুর পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ফেয়ার শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড আবুপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড (সভাপতি মোহাম্মদ উল্যাহ), সময়ের বন্ধু সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, সোনাগাজী গোধুলী দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড (কোষাধ্যক্ষ ছাবের উদ্দীন খান), ফেমাস শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড (সম্পাদক মোঃ নজরুল ইসলাম)।



সমবায় মেলার স্টলে নিজস্ব উৎপাদিত পণ্যের পসরায় খুশি অতিথিরা

শহর প্রতিনিধি:

৫৫তম সমবায় দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মেলায় ৫টি স্টলে শোভাপায় স্থানীয় উৎপাদিত ও তৈরীকৃত কৃষি-অকৃষি পণ্য। ফেনী জেলা প্রশাসকের নেতৃত্বে রবিবার সকালে মেলার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এসময় তারা মেলার স্টলে স্থানীয় উৎপাদিত পণ্যের পসরা দেখে সন্তোষ প্রকাশ করেন। মেলায় স্টল ও প্রদর্শনী দেয় আবুপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, বিআরডিবি কারুপল্লী, মহিপাল ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি, ইয়ারপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, নারী জাগরণ মহিলা সমবায় সমিতি এবং ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমবায় সমিতি। অনুষ্ঠান শেষে স্টলে অংশ নেয়ায় সংশ্লিষ্ট সমবায়ী প্রতিষ্ঠানকে আয়োজকরা শুভেচ্ছা স্মারক প্রদান করে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group