শহর প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও ফেনী জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা শফি উল্যাহ, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ও জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামছুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী।
এছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |