পরশুরাম প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের আদর্শ, সংহতি ও নীতি পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরুজ আহাম্মদ হিরুকে বহিষ্কার করা হয়েছে।
পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক সদস্য সচিব ইব্রাহিম খলিল মনির নির্দেশক্রমে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে
মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক জাহিদ আহাম্মদ খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে তার সাথে সকল রাজনৈতিক ও সাংঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য দলের সকলকে নির্দেশনা দেয়া হয়।
এর আগে গত মঙ্গলবার মির্জানগর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামে স্থানীয় আব্দুর রহিম দুলালের ৮ শতক জমি রাতের আঁধারে জোরপূর্বক দখল করে একটি ছোট ঘর নির্মাণ করে চারদিকে বেড়া দিয়ে দেয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ হিরু। আব্দুর রহিম দুলাল বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার সহ পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিকের কাছে অভিযোগ করেছেন।
সত্যনগর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরুজ আহাম্মদ হিরু বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি গত সতের বছর ধরে এই দলের জন্য হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। পৈত্রিক জমি বিক্রি করে দলের জন্য কাজ করেছি। এখন মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বহিষ্কার করে নিজেদের পছন্দের লোকদেরকে কমিটিতে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।
মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার বলেন ফিরোজ আহমেদ এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগসহ বিভিন্ন দোকানপাটে ও প্রবাসীদের কাছে চাঁদাবাজির একাধিক অভিযোগ উঠায় উপজেলার নেতৃবৃন্দের নির্দেশনা ক্রমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |