সদর প্রতিনিধি ;
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে সাউথইস্ট ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে কলেজের মিলনায়তনে আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য ও ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলাই যোদ্ধা মো শাহজাহান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন, পরিচালনা পর্ষদের বিদ্যাৎসাহী সদস্য নুর ইসলাম। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বাহার উদ্দিন ও প্রাক্তন ছাত্র মুরাদ সিদ্দিকী প্রমূখ ।
আলোচনা সভা শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে রচনা, বিতর্ক ও চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |