| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়া বিএনপির ২ গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 29-07-2026 ইং
  • 9 বার পঠিত
ছাগলনাইয়া বিএনপির ২ গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা
ছবির ক্যাপশন: ছাগলনাইয়া বিএনপির ২ গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা


ছাগলনাইয়া প্রতিনিধি: 

ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা জেরে বিএনপির দুই গ্রুপের একই দিন একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। 

গতকাল বুধবার অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাগলনাইয়া পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে র‌্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান নেয়। দুপুরের পর থেকে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর সদরের ছাগলনাইয়া-ফেনী সড়ক, কলেজ রোড, জিরো পয়েন্ট ও ছাগলনাইয়া-শুভপুর সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে র‌্যাব ও পুলিশের সদস্যরা সশস্ত্র অবস্থান নেন। তল্লাশির পাশাপাশি শহরজুড়ে নিরাপত্তা টহল জোরদার করা হয়।

বিকেল সাড়ে ৪ টার দিকে কলেজ রোড এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে আলমগীর সিদ্দিকী গ্রুপের কয়েকজন সমর্থকরা র‌্যাব ও পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। এময় ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের ও পুলিশ সদস্যদের সঙ্গে ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদিম উদ্দিন ও তার এক সহযোগী জুলহাসের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। তবে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এর আগে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকী ও তার সমর্থকদের হামলায় উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু গুরুতর আহত হন বলে অভিযোগ ওঠে। তাকে উদ্ধার করতে গিয়ে তার গাড়িচালক আদনান, হুমায়ুন, সোহেল ও ইমনও আহত হন।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের পাশাপাশি একাধিক গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরো ২০ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দেন আহত রিয়াজ উদ্দিন মজুমদার টিপু।

মামলার এজাহারে বলা হয়, ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে আলমগীর সিদ্দিকীর সঙ্গে টিপুর বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসার জন্য পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীনের উদ্যোগে শহীদ মিনারের সামনে বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে কথা কাটাকাটি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অন্যদিকে, একই দিনের ভোররাতে আলমগীর সিদ্দিকী গ্রুপের সদস্য হানিফ আহত হন। সিদ্দিকী গ্রুপ এ ঘটনার জন্য টিপু গ্রুপকে দায়ী করলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের বলেন, দুই পক্ষের কর্মসূচি ও পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group