| বঙ্গাব্দ
ad728
ad728

দৈনিক ফেনীর উদ্যোগে স্মরণসভা শ্রদ্ধা আর স্মৃতিচারণে ওছমান হারুন দুলাল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-07-2026 ইং
  • 9 বার পঠিত
দৈনিক ফেনীর উদ্যোগে স্মরণসভা  শ্রদ্ধা আর স্মৃতিচারণে ওছমান হারুন দুলাল
ছবির ক্যাপশন: দৈনিক ফেনীর উদ্যোগে স্মরণসভা শ্রদ্ধা আর স্মৃতিচারণে ওছমান হারুন দুলাল


নিজস্ব প্রতিনিধি:

দৈনিক ফেনীর উপদেষ্টা, এনটিভি ও জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

গত সোমবার রাতে ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এ স্মরণসভায় ফেনীর প্রশাসনিক, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শোকাবহ পরিবেশ। স্মরণসভায় বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি ফেনীর সাংবাদিকতা ও জনপদের অপূরণীয় ক্ষতি।

স্মরণসভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মনিরা হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী ও গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, শহর ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি আশরাফুল হায়দার, শিল্প উদ্যোক্তাদের পক্ষে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল, ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া, এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, মরহুমের সুহৃদ সিনিয়র সাংবাদিক বখতিয়ার ইসলাম মুন্না, স্বজনদের পক্ষ থেকে অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভূঁইয়া সেলিম এবং মরহুমের সন্তান লুথান মাহমুদ।

বক্তারা বলেন, ওছমান হারুন মাহমুদ দুলাল ছিলেন নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন একজন সাংবাদিক। দীর্ঘ কর্মজীবনে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছিলেন। সংবাদ সংগ্রহে তাঁর নিষ্ঠা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের পথ দেখানোর মানসিকতা তাঁকে সবার কাছে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম ও ডেস্ক ইনচার্জ তারেক চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী। তিনি বলেন, ওছমান হারুন মাহমুদ দুলাল শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন দৈনিক ফেনী পরিবারের অভিভাবকতুল্য একজন মানুষ। তাঁর অভিজ্ঞতা, পরামর্শ ও প্রজ্ঞা প্রতিষ্ঠানটির জন্য ছিল অমূল্য সম্পদ। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এ আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আমান উল্লাহ কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, ফেনীর সাংবাদিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম ওছমান হারুন মাহমুদ দুলালের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক আজিজ উল্ল্যাহ আহমদী। এর আগে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে দৈনিক ফেনীর মাসিক প্রকাশনা উত্তরকালে 'অক্ষরপুরুষ ওছমান হারুন মাহমুদ দুলাল' নামে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group