| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়া বালু নিয়ে বিএনপির ২ গ্রুপের ককটেল বিস্ফোরণ, গুলিতে আহত-৪

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-07-2026 ইং
  • 14 বার পঠিত
ছাগলনাইয়া বালু নিয়ে বিএনপির ২ গ্রুপের ককটেল বিস্ফোরণ, গুলিতে আহত-৪
ছবির ক্যাপশন: ছাগলনাইয়া বালু নিয়ে বিএনপির ২ গ্রুপের ককটেল বিস্ফোরণ, গুলিতে আহত-৪


ছাগলনাইয়া প্রতিনিধি:

ছাগলনাইয়ায় বালু ব্যবসার টাকা পয়সার বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা পরিষদ কম্পাউন্ড সংলগ্ন ছাগলনাইয়া-করেরহাট সড়কের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকী ও তার সমর্থকদের হামলায় উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু) গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার গাড়িচালক আদনান, হুমায়ুন, সোহেল ও ইমনও আহত হন।

আহত টিপুর অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা তাকে শহীদ মিনারের সামনে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর ঘোপাল ও শুভপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি আগে থেকেই অবস্থান করছিলেন। ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর ছিদ্দিকীর নেতৃত্বে থাকা লোকজন তার ওপর হামলা চালায়। হামলার সময় ককটেল নিক্ষেপ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও গুলি করা হয়। পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি লাগে বলে দাবি করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. সামছুদ্দিন জানান, আহত ব্যক্তির মাথা, শরীর ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ হওয়ার আগেই স্বজনরা তাকে অন্যত্র নিয়ে যান।

থানার নাইট ডিউটির উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, আহত টিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেওয়া হয়। একাধিক গাড়িতে করে আসা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে শুভপুরের দিকে চলে যায়। আহতকে হাসপাতালে নেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আহত টিপুর অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা তাকে শহীদ মিনারের সামনে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর ঘোপাল ও শুভপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে অবস্থান করছিলেন। তাদের মধ্যে ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর ছিদ্দিকীর নেতৃত্বে থাকা লোকজন তার ওপর হামলা চালায়। হামলার সময় ককটেল নিক্ষেপ, ধারালো অস্ত্রের আঘাত এবং গুলি করা হয় বলে দাবি করেন তিনি। পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি লাগে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. সামছুদ্দিন জানান, আহত ব্যক্তির মাথা, শরীর ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ না করেই সঙ্গে থাকা লোকজন তাকে নিয়ে চলে যায়। 

অভিযোগের বিষয়ে আলমগীর ছিদ্দিকী বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে বাসায় বিশ্রামে রয়েছেন। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত রিয়াজ উদ্দিন মজুমদার টিপু।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group