| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এমপি মজনু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-07-2026 ইং
  • 10 বার পঠিত
পরশুরামে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এমপি মজনু
ছবির ক্যাপশন: পরশুরামে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এমপি মজনু


পরশুরাম প্রতিনিধি: 

পরশুরামে আত্ম কর্মসংস্থানে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। 

মেশিন বিতরণের পর এমপি এলাকার সাধারণ মানুষের সাথে জনদুর্ভোগসহ পারিবারিক সামাজিক বিভিন্ন সমস্যা নিরসন কাজ করেন। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

পরশুরাম উপজেলা প্রশাসনের আয়োজনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলার ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে এমপি মজনু বলেন, "এই সেলাই মেশিন ব্যবহার করে একটি পরিবার নিজেদের ভাগ্যবদল করতে পারে। আপনারা মেশিন ঘরে বসিয়ে না রেখে কাজ করুন, নিজেদের স্বাবলম্বী করে তুলুন। 

অনুষ্ঠানে পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এস এম সাফায়েত আখতার নূর এবং পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারসহ উপজেলা যুবদল, ছাত্রদল, মহিলা দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রফিকুল আলম মজনু আরো বলেন, বিএনপি সরকার গঠনের মাত্র ৩ মাস হয়েছে তারমধ্যে আমরা পরশুরামে ১০০টিরও বেশি রাস্তার কাজ করেছি। আপনাদের প্রাণের দাবি টেকসই বেরিবাধ নির্মাণ টেকনিকের সবাই পাশ হয়েছে। প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য, এখানে শুধু বেড়িবাঁধ নয় সাথে রয়েছে নদী ব্যবস্থাপনাসহ নানামুখী কার্যক্রম। আমি এই বেড়িবাঁধকে পর্যটন  কেন্দ্র রূপান্তর করবো এবং বেরিবাদ কেন্দ্রী অন্তত এক-দুই শত লোকের কর্মসংস্থান হয় সেই ব্যবস্থা করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group