| বঙ্গাব্দ
ad728
ad728

শর্শদিতে যুবদল’র উদ্যোগে বৃক্ষরোপণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-07-2026 ইং
  • 7 বার পঠিত
শর্শদিতে যুবদল’র উদ্যোগে বৃক্ষরোপণ
ছবির ক্যাপশন: শর্শদিতে যুবদল’র উদ্যোগে বৃক্ষরোপণ


স্টাফ রিপোর্টার:

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে শতাধিক বৃক্ষের চারা রোপণ করেছে ইউনিয়ন যুবদল। ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা ফারুকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও মসজিদের সামনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির শুরুতে শর্শদি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম আরিফুর রহমান আরিফের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে আরও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তারা জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শর্শদি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, ফেনী জেলা মৎস্যজীবী দলের সভাপতি এম. জহির চৌধুরী, ফেনী জেলা তাঁতীদলের সভাপতি ইয়াসিন বাবু, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য আবদুর রহিম ফিরোজ, সাবেক জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক মো. আজিম, সদর উপজেলা যুবদলের সদস্য জহিরুল হক সোহাগ, শর্শদি ইউনিয়ন যুবদলের সদস্য ইলিয়াস, ইমন, ইমরান, মিলন, লিটন, জাহাঙ্গীর, আনোয়ার, মামুন, শাহিন, জাহিদ, ফয়সাল, মানিক, বাবু, সাইফুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group