| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী চেম্বারের পরিচালক পদে প্রথম গণমাধ্যমকর্মী নির্বাচিত এন এন জীবন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 29-06-2026 ইং
  • 10 বার পঠিত
ফেনী চেম্বারের পরিচালক পদে   প্রথম গণমাধ্যমকর্মী নির্বাচিত এন এন জীবন
ছবির ক্যাপশন: ফেনী চেম্বারের পরিচালক পদে প্রথম গণমাধ্যমকর্মী নির্বাচিত এন এন জীবন


স্টাফ রিপোর্টার: 

শিল্প, সাংস্কৃতি, সাংবাদিকতা ও সমাজসেবাসহ ডেয়ারী ব্যবসায়ী নিরলস পরিশ্রমী এন, এন জীবন এবার ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়ছেন। ফেনী চেম্বারের ইতিহাসে সংবাদকর্মী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হওয়ায় জেলাজুড়ে সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ১৯৭২ সালের ১৫ মে ফেনী জেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এন,এন জীবন ।  পিতা মরহুম কবির আহমদ এবং মাতা ফয়েজের নেছা কবির।

তিনি কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কুমিল্লা টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯৫ সালে ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

ছাত্রজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। কবিতা আবৃত্তি, নাট্যাভিনয়, সংগীতচর্চা ও খেলাধুলায় সমান দক্ষতা দেখিয়েছেন। ১৯৯২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনীর জহির রায়হান হলে প্রায় ১৫টি মঞ্চনাটকে অভিনয় করেন। অভিনয় ও উপস্থিত বক্তৃতায় জাতীয় ও বিভাগীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেন। এছাড়া এস. এম. কামাল পরিচালিত 'চমৎকার' এবং আবুল খায়ের বুলবুল পরিচালিত 'অবুঝ প্রেম' চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

সাংবাদিকতা পেশায় তাঁর পথচলা দীর্ঘদিনের। তিনি ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে সাপ্তাহিক স্বদেশ পত্র-এর প্রকাশক ও সম্পাদক, সাপ্তাহিক শমসের নগর-এর প্রকাশক ও প্রধান সম্পাদক এবং দৈনিক ভোরের পাতা ও পিপলস টাইমস-এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংস্কৃতি বিকাশে তিনি প্রতিষ্ঠা করেন ফেনী বাণচিত্র, যা সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

সমাজসেবায় তাঁর অবদানও অনন্য। স্বদেশপত্র ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। ফেনী কাতালিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সদস্য, পূর্ব কাতালিয়া দারুল উলুম হোসেনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি এবং ফেনী জেলা সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা তিনি।

এন এন জীবনের অন্যতম মানবিক উদ্যোগ হলো ফেনী জেলার এতিম, ভিক্ষুক ও প্রতিবন্ধী মানুষের জন্য ১৭টি গৃহ নির্মাণ। এই উদ্যোগ তাঁকে সাধারণ মানুষের ভালোবাসা ও প্রশংসার আসনে অধিষ্ঠিত করেছে। পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা। তাঁর নিজস্ব গরুর খামার রয়েছে এবং স্বদেশ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

সাংবাদিকতা, ব্যবসা, সংস্কৃতি ও সমাজসেবার সমন্বয়ে গড়ে ওঠা বহুমাত্রিক কর্মজীবনের ধারাবাহিকতায় এবার ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে এন এন জীবন নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। তাঁর এই অর্জন ফেনীর সংবাদকর্মীদের জন্যও একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়াও ব্যবসায়ী সমাজ, ভোটার, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। ফেনীর ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমার ওপর অর্পিত এই দায়িত্ব সফলভাবে পালন করতে সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group