শহর প্রতিনিধি:
ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন গত রোববার অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ফরিদ আলম ভূঁইয়া ৪১ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান সম্পাদক জহির উদ্দিন, তার প্রাপ্ত ভোট ২৫।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল হাসান ৩৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ আলী। কোষাধ্যক্ষ পদে উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার পপি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইসতিয়াক উদ্দীন। ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে বাংলা বিভাগের প্রভাষক মাহবুব আলম নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক প্রতিক সিকদার।
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মোস্তফা। কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান নাজমুল হক এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা খানম।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |