সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় আবদুর রাজ্জাক নামে একজন মাছ চোরকে চোরাই মাছসহ হাতে নাতে ধৃত করে মারধোর করে পুলিশে সোপর্ধ্ব করেছে স্থানীয় জনতা ও মৎস্য প্রকল্পের মালিকেরা।
গতকাল মঙ্গলবার সকালে মুহুরী প্রজেক্ট সংলগ্ন থাক খোয়াজের লামছি মৎস্য প্রকল্প এলাকায় এই ঘটনা ঘটে। আটকের পরে তল্লাশী করে তার লুঙ্গির নিচে থ্রি কোয়ার্টারের পকেট থেকে ২টি ইয়াবা ও ইয়াবা সেবনের সরাঞ্জম উদ্ধার করা হয়েছে।
পরে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক আজগর হোসাইনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় স্থানীয় যুবদল নেতা এনামুল হক বাদী হয়ে আটক আবদুরর রাজ্জাক সহ ৮ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ তাকে ফেনীর আদালতে প্রেরণ করেন।
মামলার বাদী এনামুল হক সাহিন বলেন, কিছু মাদক সেবী ও চোর চেচরাদের উপদ্রবে এখানকার মৎস্য চাষীরা চরম বিরক্ত, এরা সুযোগ পেলেই প্রকল্প থেকে মাছ ধরে, মাছের খাদ্য চুরি করে। আজ হাতে নাতে আটকের পর পুলিশে দেয়া হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |