| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন পাগলা মিয়া (র.) মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু হারুন-সাব্বির প্যানেলের

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-06-2026 ইং
  • 569 বার পঠিত
ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন  পাগলা মিয়া (র.) মাজার জিয়ারতের মাধ্যমে  প্রচারণা শুরু হারুন-সাব্বির প্যানেলের
ছবির ক্যাপশন: ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন পাগলা মিয়া (র.) মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু হারুন-সাব্বির প্যানেলের


শহর প্রতিনিধি: 

ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি নির্বাচন-২০২৬ এ আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ফেনী সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ হারুন-সাব্বির প্যানেল। গতকাল শনিবার বিকালে ফেনী শহরের পাগলা মিয়ার তাকিয়া জিয়ারতের মাধ্যমে তারা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমেছেন। 

এসময় প্যানেল প্রধান ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি হারুন অর রশীদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বিরের নেতৃত্বে প্যানেলের অপরাপর সকল প্রার্থী উপস্থিত ছিলেন। পাগলামিয়া মাজার জিয়ারত শেষে প্রার্থীরা ফেনী শহরের ভেতরের বাজার এবং বড় মসজিদ রোড এলাকায় ভোটারদের মাঝে নির্বাচনী প্রচারণা চালান। 

এতে উপস্থিত ছিলেন, হারুন-সাব্বির প্যানেলের জুনিয়র সহ সভাপতি প্রার্থী রিয়াজ মো. সাঈদুর রহমান, জুনিয়র সহ-সভাপতি প্রার্থী মো. মাঈন উদ্দিন, সাধারণ ক্যাটাগরিতে পরিচালক প্রার্থী মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নুর উদ্দিন, সাবরিনা চৌধুরী, মোহাম্মদ আব্বাস ফারুক ভূঞা, মো. নুরুল আফছার মজুমদার, আবদুল কাইউম ও মো. শারাফাত হোসেন চৌধুরী, সহযোগী ক্যাটাগরির পরিচালক প্রার্থী সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ মাহবুবুল হক, রমিজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব মজুমদার, মোস্তফা কামাল, বিবি কুলছুম, মোহাম্মদ শোয়াইব, আরিফুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ তামিম।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group