| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে বিএনপির আনন্দ মিছিল একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-06-2026 ইং
  • 1088 বার পঠিত
পরশুরামে বিএনপির আনন্দ মিছিল   একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা
ছবির ক্যাপশন: পরশুরামে বিএনপির আনন্দ মিছিল একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা


পরশুরাম প্রতিনিধি

ফেনীর মানুষের প্রাণের দাবি মুহুরী-কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা  নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরশুরামে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পরশুরাম উপজেলা পরিষদ চত্বরের সামনে নজরুল মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে সোনালী ব্যাংক চত্বর থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ একটি মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক আবদুল হালিম মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি।

‎উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটনের সঞ্চালনায় আনন্দ মিছিল শেষে সমাবেশে আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ্যডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবসার চৌধুরী কমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল প্রমুখ।

‎সমাবেশ শেষে বেড়িবাঁধ নির্মাণ কাজ যথাযথ বাস্তবায়ন, নদীভাঙন প্রতিরোধ, বন্যা সমস্যা নিরসন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য মাওলানা এমাম হোসেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group