| বঙ্গাব্দ
ad728
সকল খবর

ফেনীতে বিএম গ্যাস কোম্পানির ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের

ফেনীতে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে বিএম গ্যাস কোম্পানির ডিলার মেসার্স মক্কা ট্রেডিং কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে ফেনী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়েছে। একই সাথে নকল লাল চিনি বিক্রির দায়ে আরো

বিস্তারিত...

সরকারি উন্নয়ন কাজে চাঁদাদাবী ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২ মামলা

ফেনীতে সরকারি উন্নয়ন কাজে চাঁদাদাবীর ঘটনায় জেলা বিএনপির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে আদালতে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। রোববার জেলা বিএনপির সদস্য ঠিকাদার সাইফুর রহমান রতন ও সোনাগাজী উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ঠিকাদকর এনায়েত উল্যাহ স্বপন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। পরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. আবু জাহের বাদল মামলা দুটি আমলে নিয়ে এফআইআর হিসেবে রেকর্ড করতে ফেনী মডেল থানার ওসিকে নির্দেশ দেন।

বিস্তারিত...

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ থানার ওসি প্রত্যাহার

নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার উভিযোগ উঠে

বিস্তারিত...

ফেনী জেনারেল হাসপাতালে নার্সিং সিন্ডিকেটের রাজত্ব: রোগী জিম্মি ও পদ বাণিজ্যের গুরুতর অভিযোগ

২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে শিকড় গেড়ে বসা এক নার্সিং সিন্ডিকেটের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় চরম অচল অবস্থা তৈরি হয়েছে। লেবার ওয়ার্ড থেকে শুরু করে প্রশাসনিক প্রশাসনিক কাজ—সবই এখন নার্স নুরজাহান বেগম ও কল্পনা মণ্ডলের নেতৃত্বাধীন একটি চক্রের নিয়ন্ত্রণে। এর আগে সরকারি লেবার ওয়ার্ডে পিঠা উৎসব ও রান্নাবান্না করার অভিযোগে সাময়িক বরখাস্ত ও দণ্ড পেলেও অলৌকিক ক্ষমতাবলে তারা পুনরায় ‘সেবা তত্ত্বাবধায়ক’ ও ‘নার্সিং সুপারভাইজার’-এর মতো গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। এতে ক্ষোভ ফুসে উঠছে হাসপাতালের সাধারণ কর্মী ও চিকিৎসকদের মাঝে।

বিস্তারিত...

ফেনীতে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও ৩০ কেজি গাঁজা জব্দ

ফেনীর সীমান্ত ও উপজেলা পর্যায়ে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা এবং গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি দল ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে প্রবাসীর বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দেয়ার অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আছিয়া খাতুন। ৭২ বছরের বৃদ্ধার এখন সব থেকেও নেই। তার জীবনের শেষ বয়সে থাকার কথা ছিলো সন্তানদের ভালোবাসা আর নিরাপত্তার ছায়ায়। কিন্তু আছিয়ার জীবনে ঘটছে ঠিক তার উল্টো। এই বয়সেও এসে সন্তানদের কাছ থেকে ভরণপোষনের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কোন উপায় না পেয়ে দারস্থ হয়েছেন ইউএনও অফিস ও ‎লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিস্তারিত...

স্টার লাইন গ্রুপ'র জাফর উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার!

ফেনীর স্বনামধন্য শিল্প গ্রুপ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। গ্রুপের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিচালিত এ অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিস্তারিত...

পরশুরামে দরিদ্রদের ল্যট্রিন নির্মাণেও অনিয়ম দুর্নীতির অভিযোগ!

দরিদ্রদের জন্য সরকারি ভাবে নির্মাণ করা ল্যট্রিন (দুই গর্ত বিশিষ্ট উন্নত মানের পায়খানা)’র নকশা পরিবর্তন করে অত্যন্ত নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে দায়সারা ভাবে কাজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শুধু তাই নয়, উপকার ভোগী পরিবারের পক্ষ থেকে ৪-৫ বস্তা সিমেন্ট কিনে না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেন ঠিকাদারের লোকজন। এছাড়াও উপকার ভোগী হিসাবে তালিকা তৈরীতেও ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

মাতভূঞায় বেইলি ব্রিজের পাটাতন অকেজো যান চলাচল বন্ধ-জনদুর্ভোগ ও ভোগান্তি

একসময় ছিলো বাঁশের সাঁকো, পরে করে দেয়া হয় কাঠের ব্রিজ কিন্তু কয়েক হাজার লোকের যাতায়াতের জন্য দরকার ছিলো ব্রিজ। ফলস্বরূপ ফাজিলেরঘাট বাজারে অবস্থিত দাগনভূঞা-সোনাগাজী সড়কে করা হয় নতুন করা ব্রিজ সেখানে থাকা বেইলী ব্রিজটি এনে বসানো হয় মোমারিজপুর-কৃষ্ণরামপুর সংযোগের জন্য যে ব্রিজটির পূর্ব পাশে মোমারিজপুর আর পশ্চিম পাশে কৃষ্ণরামপুর।

বিস্তারিত...

ইতালিতে নৃশংস হত্যার শিকার বাবুল-স্ত্রী-কন্যা ৫১ দিন পর দেশে দাফন, এখনো অধরা অভিযুক্ত

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের ৩ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। তবে ঘটনার ১ মাস ১৯ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গত শুক্রবার বাদ মাগরিব উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

বিস্তারিত...

ফরহাদ নগরে দাবীকৃত চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা!

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে মালদ্বীপ প্রবাসী সাখাওয়াত হোসেন (৩০) এর কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করেছ। এই ঘটনায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ফরহাদ নগর গ্রামের মিজানুর রহমানের পুত্র সাখাওয়াত হোসেন (৩০) দীর্ঘ দিন থেকে মালদ্বীপে প্রবাসী ছিলেন। সম্প্রতি তিনি দেশে আসেন। স্থানীয় সন্ত্রাসী এমরান হোসেন রুবেল, আরাফাত হোসেন সিফাত, সাইফুল ইসলাম ও আবুল হোসেন বাদীর নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে। ঘটনার দিন আসামীরা পূর্ব পরিকল্পিত দাবীকৃত চাঁদা না পেয়ে খাইয়ারা বাজারে বাদীর উপর

বিস্তারিত...

আদালতের নির্দেশ উপেক্ষা দাগনভূঞা থানার ওসিকে অযোগ্য ঘোষণা করে প্রত্যাহারের নির্দেশ আদালতের

আদালতের নির্দেশের পরও মামলা না নেওয়ার অভিযোগে ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি তদন্তের জন্য পাঠানো হয়েছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান ৯ আগস্ট এ আদেশ দেওয়ার পর ১১ আগস্ট বিষয়টি জানজানি হয়। আদালতের আদেশে উল্লেখ করা হয়, ওসি তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে নিজ দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছেন এবং অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।

বিস্তারিত...

ছাগলনাইয়ায় বিজিবির অভিযান সাড়ে ৬৩ কেজি গাঁজা জব্দ

ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। গতকাল সোমবার বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

কোস্ট গার্ডের অভিযান ভোলা-হাতিয়ায় ইয়াবা উদ্ধার, আটক-৪

ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক তিনটি বিশেষ অভিযানে ১৩৯ পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ ও ক্ষতিকর পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পলিথিন বিক্রি ও মজুতের দায়ে চার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়ের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group