স্টাফ রিপোর্টার
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ফেনীসহ সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে ফেনী জেলা পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও সদস্য কামরুল ইসলাম মাসুদসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে ব্যাপক বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার ফেনীসহ সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়। এ কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় তিনি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |