| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নাগরিক শোকসভা সাংবাদিকতায় দুলাল ছিলেন অনুকরণীয় দৃষ্টান্ত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 17445 বার পঠিত
ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নাগরিক শোকসভা  সাংবাদিকতায় দুলাল ছিলেন অনুকরণীয় দৃষ্টান্ত
ছবির ক্যাপশন: ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নাগরিক শোকসভা সাংবাদিকতায় দুলাল ছিলেন অনুকরণীয় দৃষ্টান্ত


নিজস্ব প্রতিনিধি: 

মরহুম ওসমান হারুন মাহমুদ দুলাল ছিলেন ফেনীর চারণ সাংবাদিক। ফেনীর সাংবাদিকদের মুকুট। সততা, নৈতিকতা ও বিশ্বস্ততার ক্ষেত্রে ফেনীতে তার বিকল্প গড়ে ওঠেনি। তিনি ছিলেন আদর্শ ও অনুকরণীয় চরিত্রের অধিকারী। ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এনটিভি ও জনকন্ঠের সাবেক জেলা প্রতিনিধি মরহুম ওসমান হারুন মাহমুদ দুলালের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গনে শোকসভায় ফেনীর গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা, পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দিদারুল আলমের ব্যবস্থাপনায় ও যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ নিলয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনীর আদালতের জিপি নুরুল আমীন খান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, আরিফুল আমিন রিজভী, এনামুল হক পাটোয়ারী, প্রতিষ্ঠাকালীন সদস্য আসাদুজ্জামান দারা, যতন মজুমদার, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, ইউনিটি সাধারণ সম্পাদক দিদারুল আলম ও বণিক বার্তার জেলা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার প্রমুখ। 

অনুষ্ঠানে মরহুম ওসমান হারুন মাহমুদ দুলালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ফেনী কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মীর হোসেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group