সোনাগাজী প্রতিনিধি
বোরো আবাদ এবং বন্যা ও বৃষ্টির পানি নিষ্কাষনে সোনাগাজীর খাল গুলো পর্যায়ক্রমে খনন করা হবে, এই কাজের উপকারভোগী হবেন এলকার হাজারো কৃষক এবং সব শ্রেণীর মানুষ। সোনাগাজী ডাঙ্গি খাল খনন কাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।
গতকাল সোমবার দুপুরো প্রধান অতিথি উপস্থিত থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মসূচি (ইজিপিপি)-এর অধীনে এই খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুপ মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক এবং পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা জিয়া উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, জেলা বিএনপির সদস্য সৈয়দ রবিউল হক শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা এবং মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ডাঙ্গি খাল খনন প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ইজিপিপি কর্মসূচির মূল লক্ষ্য বাস্তবায়নেও সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা নির্ধারিত সময়ের মধ্যে খাল খনন কাজ সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |