শহর প্রতিনিধি:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফেনী জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান জুয়েলকে সদস্য সচিব ও ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনকে সদস্য করা হয়েছে। এছাড়াও পদাধিকার বলে এ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন ফেনী জেলা প্রশাসক। সদস্য থাকবেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার।
পত্রে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে ফেনী জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে। অনুমোদিত এ্যাডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে ২৪ এর গণঅভ্যূত্থানের পর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ প্রায় সকল সদস্য আত্মগোপনে চলে যান। পরে ক্রীড়া সংস্থার অচলাবস্থার অবসানের জন্য ২০২৫ সালের ৩০ জানুয়ারী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে না পারায় দ্বিতীয়বারের মতো সোমবার ফের আরেকটি এ্যাডহক কমিটি অনুমোদন দেয় ক্রীড়া পরিষদ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |