| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে শালধরে মুহুরী নদীর বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-06-2026 ইং
  • 409 বার পঠিত
পরশুরামে শালধরে মুহুরী নদীর বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু
ছবির ক্যাপশন: পরশুরামে শালধরে মুহুরী নদীর বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু


পরশুরাম প্রতিনিধি

ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের কিসমত শালধর এলাকায় মুহুরী নদীর ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে দ্রুত উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার মুহুরী নদীর বেড়িবাঁধের কিসমত শালধর অংশের ভাঙন ও জনদুর্ভোগ নিয়ে সম্প্রতি ফেনী স্থানীয় গণমাধ্যমে সংবাদপত্রে প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। 

অবশেষে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামতের জন্য ২২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। মাঠ পর্যায়ে প্রকল্পটির বাস্তবায়নে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান 'মুহুরী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সন্স'। গতকাল শুক্রবার থেকে বাঁধ সংস্কারের প্রাথমিক প্রস্তুতি ও মূল কাজ শুরুর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এবার বর্ষা মৌসুমের আগেই বাঁধটি সংস্কার না করলে বড় ধরনের বন্যার আশঙ্কায় দিন কাটছিল স্থানীয় বাসিন্দাদের।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক বাঁধ টি মেরামত কাজের উদ্বোধন করেছেন। তিনি বলেন, বাঁধটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে এই বাঁধটি মেরামতের জন্য বিশেষ বরাদ্দ দিয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, সকলের আন্তরিক সহযোগিতা থাকলে অত্যন্ত দ্রুততার সাথে এই রাষ্ট্রীয় কাজটি সম্পন্ন করা সম্ভব হবে।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্ষার পাহাড়ি ঢলে যেন নতুন করে কোনো ভাঙনের সৃষ্টি না হয়, সেজন্য টেকসইভাবে এই সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

এদিকে সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় গণমাধ্যমকর্মী এবং পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কিসমত শালধর এলাকার সর্বস্তরের জনগণ। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ হলে আসন্ন বর্ষায় নদীপাড়ের মানুষ স্বস্তিতে থাকতে পারবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group