| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-06-2026 ইং
  • 850 বার পঠিত
সোনাগাজীতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন
ছবির ক্যাপশন: সোনাগাজীতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন


সোনাগাজী প্রতিনিধি 

ইসলামী ব্যাংক সুরক্ষার দাবিতে ফেনীর সোনাগাজীতে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগকৃত চেয়ারম্যানকে অপসারণ ও আমানতের সুরক্ষার দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সোনাগাজী পৌর শহরে ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোনাগাজী পৌরসভার সাবেক কাউন্সিলর ও ইসলামী ব্যাংকের গ্রাহক আব্দুল মান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক ডাক্তার ইমাম উদ্দিন, এস এম ফরহাদ, মাওলানা নূরনবী, ব্যবসায়ী হাফেজ ওমর ফারুক, সোলায়মান মিয়া, হারুনুর রশিদ, আব্দুস সোবহান, জসীম উদ্দীন, আবুল কালাম, মাইনুদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক আমাদের প্রাণের ব্যাংক এই ব্যাংকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের আমানতের সুরক্ষা রাখা আমাদের দায়িত্ব। আমরা আমাদের আমানতকে লুটেরাদের হাতে তুলে দিতে পারি না। অতীতে যারা আমাদের আমানতের সুরক্ষা দিতে পারেনি, যারা আমাদের আমানত ফেরত দিতে পারছে না। তারা আবার নতুন করে চেয়ারম্যান বসিয়ে আমাদের আমানতকে লুট করতে দেব না। প্যাসিস্টের দোসর, ব্যাংক লুটের সহায়তাকারী, ঋণ খেলাপি লুটেরাদের হাতে আমরা ইসলামী ব্যাংকে পরিচালনা করতে দেব না। অনতিবিলম্বে অবৈধভাবে নিয়োগকৃত চেয়ারম্যান পদত্যাগ করে ইসলামী ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group