| বঙ্গাব্দ
ad728
ad728

স্বেচ্ছাসেবক দল নেতা বেলালের উদ্যোগে লেমুয়ায় শহীদ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 01-06-2026 ইং
  • 267 বার পঠিত
স্বেচ্ছাসেবক দল নেতা বেলালের উদ্যোগে লেমুয়ায় শহীদ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
ছবির ক্যাপশন: স্বেচ্ছাসেবক দল নেতা বেলালের উদ্যোগে লেমুয়ায় শহীদ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত


সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গত রোববার সন্ধ্যায় লেমুয়া ইউনিয়নের মজুমদারহাট বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজি, সাধারণ সম্পাদক ইয়াছিন রিপন মেম্বার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য তৌহিদুল ইসলাম রুবেল, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলী মুনসুর সুমন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উল্যাহ, যুবদল নেতা আবুল বসর, সদর উপজেলা যুবদলের সদস্য সরওয়ার জাহান, যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন, সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর করিম বাবলু মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা শরিফুল ইসলাম সোহেল, মিজানুর রহমান ও শরিফুল ইসলাম রিয়াদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ ফয়সাল দিপু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও জাতীয় উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group