| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ভারতে মুসলিম নির্যাতনের সমুচিত জবাব দেয়ার হুশিয়ারী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-05-2026 ইং
  • 556 বার পঠিত
ফেনীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ  ভারতে মুসলিম নির্যাতনের সমুচিত জবাব দেয়ার হুশিয়ারী
ছবির ক্যাপশন: ফেনীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ভারতে মুসলিম নির্যাতনের সমুচিত জবাব দেয়ার হুশিয়ারী


নিজস্ব প্রতিনিধি:

ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদ, ৫ মে শাপলা চত্ত্বরে গণহত্যার বিচার ও সারা দেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ফেনীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার বাদ জুমআ ফেনী শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় জামে মসজিদের সামনে গিয়ে মোনাজাতের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচী পালিত হয়েছে। হেফাজতে ইসলামের জেলা সহ প্রচার সম্পাদক আজিজ উল্লাহ আহমদী ও পৌর সেক্রেটারী মাওলানা আবদুল মান্নানের যৌথ সঞ্চালনায় বক্তব্যকালে বক্তারা বলেছেন, ভারতের মুসলমানদেরকে উগ্রপন্থী হিন্দুরা যেভাবে নির্যাতন করছে এর প্রতিবাদে বাংলাদেশের সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপন করতে হবে। ভারতীয় পন্য বর্জন করতে হবে। এরপরও ভারতে মুসলিম নির্যাতন বন্ধ না হলে সমুচিত জবাব দেবে বাংলার জনগন।

বক্তারা আরও বলেন, প্রচলিত আইন সংস্কার করে ধর্ষণ মামলায় ৩ দিনের মধ্যে প্রকাশ্যে সাজা দেয়ার বিধান চালু না করলে ধর্ষণ বন্ধ করা যাবে না। ৫ মে শাপলা চত্ত্বরে যারা নির্বিচারে গণহত্যা চালিয়েছে তাদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। 

এতে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাইফ উদ্দিন কাসেমি, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তৈয়ব সুলতানী, ফেনী কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসাইন, জেলা সহ সভাপতি মাওলানা ইসমাইল হায়দার, মাওলানা আনোয়ার উল্লাহ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ফারুক ও ফুলগাজী উপজেলা সেক্রেটারি মুফতি কাসেম নোমানী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group