| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে ভূমিসেবা মেলা উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-05-2026 ইং
  • 1424 বার পঠিত
সোনাগাজীতে ভূমিসেবা মেলা উদ্বোধন
ছবির ক্যাপশন: সোনাগাজীতে ভূমিসেবা মেলা উদ্বোধন


সোনাগাজী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতের সারা দেশের ন্যায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে নানা আয়োজনে  ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে র‌্যালি, জনসচেতনতা মূলক আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়। 

সহকারি কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। 

সোনাগাজী সদর ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা তাজুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম তাহেরুল ইসলাম ও উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সোনাগাজী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন ও সাংবাদিক আমজাদ হোসাইন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group