| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে বিদ্যুতের খুঁটি অপসারন না করে ড্রেন নির্মাণের কাজ চলছে জনমনে অসন্তোষ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 18-05-2026 ইং
  • 1439 বার পঠিত
ফুলগাজীতে বিদ্যুতের খুঁটি অপসারন না করে   ড্রেন নির্মাণের কাজ চলছে   জনমনে অসন্তোষ
ছবির ক্যাপশন: ফুলগাজীতে বিদ্যুতের খুঁটি অপসারন না করে ড্রেন নির্মাণের কাজ চলছে জনমনে অসন্তোষ


ফুলগাজী প্রতিনিধি 

ফুলগাজী বাজারে বিদ্যুতের বেশকটি খুঁটি রেখেই প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

স্থানীয়দের অভিযোগ, ড্রেনের মাঝখানে খুঁটি থাকায় এই ড্রেনটি কোনো কাজেই আসবে না। অল্প দিনের মধ্যেই ড্রেনে ময়লা জমে ড্রেনটি বন্ধ হয়ে যাবে। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এলজিইডি বলছে, খুঁটি সরাতে বিদ্যুৎ বিভাগে আবেদন করা হয়েছে। 

ফুলগাজী সদর বাজার দৌলতপুর সড়কে ৬৮ মিটার ড্রেনের কাজ করছে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)। আর এই প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় আট লাখ টাকা। বাজারের প্রধান সড়ক থেকে ড্রেনটি দৌলতপুর সড়ক হয়ে রাস্তার পানি অপসারণের জন্য এত টাকা নির্মাণ ব্যয়ে তৈরি হচ্ছে ড্রেন। আবার ড্রেনের মাঝখানে বেশ কয়েকটি খুঁটি রেখেই ড্রেন নির্মাণ করা হচ্ছে। ফলে রাস্তার পানিও ঠিকমতো অপসারণও সম্ভব হবে না। এমন আজব প্রকল্প স্থানীয়দের মাঝে হাস্যরসে পরিণত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

গতকাল সোমবার সরেজমিন দেখা যায়, ড্রেন নির্মাণের কাজ করছেন শ্রমিকরা। তবে ড্রেনের মাঝখানে বেশ কয়েকটি পল্লী বিদ্যুতের খুঁটি নজরে আসে। এ সময় শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় ঠিকাদার তাদের এভাবেই কাজ করতে বলেছেন। খুঁটি সরাতে অনেক টাকা লাগবে তাই খুঁটি না সরিয়েই কাজ করা হচ্ছে।

দৌলতপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, মাঝখানে খুঁটি রেখেই ড্রেন নির্মাণ করায় এটি কোনো কাজেই আসবে না। শুধু শুধু সরকারি টাকা অপচয় করা হচ্ছে। জসিম উদ্দিন নামের আরেক ব্যক্তি জানান, মাঝখানে খুঁটি থাকার কারণে ড্রেনের ময়লা-আবর্জনা সেখানে (খুঁটির স্থানে) আটকে যাবে। পরবর্তীতে সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াবে।

ফুলগাজী বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব এনামুল হক বলেন, বাজারে ড্রেন নির্মাণের কাজ হচ্ছে সেটিও আমিও দেখতেছি। কিন্তু ড্রেন নির্মাণের যে ম্যাপ তৈরি করা হয়েছিল তখন এটি কেন দেখা হলোনা? তিনি বলেন, বিষয়টি সাধারণ মানুষের নজরে এলে ফুলগাজী এলজিইডি দপ্তর থেকে আমাকে আবেদন করার জন্য বলা হয়েছে। আবেদনের পর গতকাল বিকেলে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে পরিদর্শন করেছেন। 

এদিকে ফুলগাজী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ আসিফ মুহাম্মদ জানান, বাজারের সড়কের পানি নিষ্কাশনের জন্য সেখানে একটা ছোট ড্রেন ছিল। বর্তমানে ড্রেনটি ৬৮ মিটার করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় আট লক্ষ টাকা। তিনি বলেন, বর্তমানে ড্রেনটি বড় করাতে দুটি বিদ্যুতের খুঁটি ড্রেনের ভেতর পড়ে যায়। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত খুঁটি সরানোর ব্যবস্থা করছেন বলে তিনি জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group