| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-05-2026 ইং
  • 1607 বার পঠিত
ফেনীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’
ছবির ক্যাপশন: ফেনীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’


শহর প্রতিনিধি: 

ফেনীতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা করবে জেলা প্রশাসন। ১৯ মে থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২১ মে পর্যন্ত। মঙ্গলবার সকালে সারাদেশে একযোগে অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মেলার উদ্বোধন করবেন। ওই দিন ফেনী সদর উপজেলা ভূমি অফিসে ফেনী জেলা প্রশাসক মনিরা হক ও পুলিশ সুপার মু. শফিকুল ইসলামসহ  অতিথিবৃন্দ ফেনীর মেলায় উপস্থিত থাকার কথা রয়েছে। 

গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. ফয়সাল এসব তথ্য জানান।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি ও ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এ মেলায় জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের দুইটি স্টলসহ ৭টি স্টল থাকবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা সহজলভ্য করা, মেলায় নাগরিকদের সরাসরি ভূমিসেবা প্রদান, অনলাইন ভূমিসেবা সিস্টেম ব্যবহারে নাগরিকদের উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা প্রদান এবং রাজস্ব আদায় বৃদ্ধি, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, মেলার বিশেষ কার্যক্রমের মত উদ্দেশ্যকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। 

এসময় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরা, সহকারী প্রোগ্রামার নিলয় রঞ্জন দেব তীর্থ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group