| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-05-2026 ইং
  • 452 বার পঠিত
মিরসরাইয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত


মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিবেশীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাসের চাকায় পৃষ্ট হয়ে এক পথচারী নারী নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের বারইয়ারহাট পৌর বাজারের বিএম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী হলেন, ফেনী পৌর সদরের দক্ষিণ চড়ীপুর এলাকার বাসিন্দা আজমা বেগম সিরাজী (৬০)। তিনি দীর্ঘদিন ধরে স্বামী ইফতেখার আহমেদসহ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কদমতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আজমা দীর্ঘদিন বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন। নতুন বাসায় আসার পর পুরোনো প্রতিবেশীদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিএম হাসপাতালের সামনে দ্রুতগতির শান্তি পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার পরপর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ মস্তাননগর হাসপাতালে পাঠায়। অভিযুক্ত বাস আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group