| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে তথ্য অফিসের আয়োজনে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-05-2026 ইং
  • 481 বার পঠিত
ফেনীতে তথ্য অফিসের আয়োজনে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: ফেনীতে তথ্য অফিসের আয়োজনে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার

সারাদেশের ন্যায় ফেনীতেও ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সুফল বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফ কার্যক্রমের অগ্রগতি ও সুফল তুলে ধরা হয়।

গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরি কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা তথ্য কর্মকর্তা এ এস এম আল-আমিনের সভাপতিত্বে এতে  প্রধান অতিথি  ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ফাহমিদা হক।

প্রধান অতিথির বক্তব্যে ফাহমিদা হক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিতকরণ এবং খাল খননের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

এ সময় তিনি জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গুজব প্রতিরোধ, মানব পাচার মোকাবিলা, সাম্প্রদায়িকতা ও অপসংস্কৃতি প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও আলোকপাত করেন।

সংবাদ সম্মেলনে  ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group