নিজস্ব প্রতিনিধি
‘শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আর ভাষাগত শিষ্টাচারে আইনের সঠিক প্রয়োগ করতে হবে। শুধু তাই নয় এজন্য প্রয়োজন সচেতনতা। তাহলে সমাজে কোনো বিশৃঙ্খলা, হানাহানি থাকবেনা।’
গতকাল বুধবার বিকালে ফেনীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে ‘শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় দায়িত্বশীল রাজনীতি ও ভাষাগত শিষ্টাচার নিশ্চিতকরণে’ নাগরিক বৈঠকে বক্তাগণ এই মত দেন। শহরের ট্রাংক রোডের রেডিঙ্ হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। পিএফজি এম্বাসেডর নেটওয়ার্ক ফেনী-কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর ও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।
সদর উপজেলা কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেনের পরিচালনায় আলোচনায় অংশ নেন জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক একরামুল হক, জেএসডির সাধারণ সম্পাদক সামচ্ছুদ্দিন মজুমদার সাচ্চু, এনসিপির সদস্য সচিব শাহওয়ালী উল্যাহ মানিক, অতিরিক্ত জিপি মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, ডেইলি স্টার প্রতিনিধি আবু তাহের, অবজারভার প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞা, প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, এবিপার্টির নারী বিষয়ক সম্পাদিকা জাহানারা আক্তার মনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, ছাত্রশিবিরের শহর সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্রদলের জেলা যুগ্ম-সম্পাদক রশিদ আহমেদ মজুমদার, ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটির কার্যনির্বাহী সদস্য ওসমান গণি রাসেল, শিক্ষক ও সংগঠক সৈয়দ আশ্রাফুল হক আরমান, সংগঠক সৈয়দ রইসুল ইসলাম লিমন প্রমুখ। পিএফজি এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা আক্তার এই আয়োজনের সমন্বয় করেন।
আলাল উদ্দিন আলাল বলেন, সম্প্রতি মাষ্টারপাড়ার একটি দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে বসবাস করি। এগুলো বলার ভাষা নাই। আমরা সভা-সেমিনারে যেভাবে কথা বলি, বক্তৃতার মঞ্চে সেই ভাষায় কথা বলিনা। বর্তমান সময়ে প্রত্যেক স্তরে অশ্লীল ভাষার প্রয়োগ বেশি হচ্ছে। নৈতিকতার শেষ লেভেলে আমরা পৌঁছে গেছি। এই পরিস্থিতি আমাদের উত্তরণ করতে হবে। নতুবা ভয়ংকর পরিণতি হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |