| বঙ্গাব্দ
ad728
ad728

চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-05-2026 ইং
  • 2897 বার পঠিত
চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা
ছবির ক্যাপশন: চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা


আদালত প্রতিবেদক

কথিত ফেনী লাইন বাস কোম্পানির এমডি নুর মোহাম্মদ প্রকাশ শাহেদ চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার মামলায় তার পিতা নুরুন্নবী ভূঞা (৫৭) কে ফেনীর সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট ও আমলী আদালতের বিচারক জামিন মঞ্জুর না করে কারাগারে প্রেরণ করেছে। 

এদিকে মামলার প্রধান আসামী শাহেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জানান, আমার বাবার বিরুদ্ধে এ মামলাটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন মামলা। 

মামলা সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারস্থ নুরুল ইসলাম তুষার বাদী হয়ে ফেনীর আমলী আদালতে নুর মোহাম্মদ প্রকাশ শাহেদ চৌধুরীকে ১নং আসামী তার পিতা নুরুন্নবীকে ২নং আসামী ও রবিউল হককে ৩নং আসামী করে সিআর মামলা দায়ের করেন। 

বাদীর অভিযোগ, বিগত ১০ জানুয়ারী ২০২৫ সালে আসামীগণ পরস্পর যোগসাজসে বাদীর কাছ থেকে ১ মাসের কথা বলে প্রতারণা পূর্বক ৫ লাখ টাকা গ্রহণ করে। নির্দিষ্ট সময় পরও বাদীর কাছ থেকে নেওয়া টাকা দিতে তালবাহানা করে। এমতবস্থায় বাদী চাপাচাপিতে ১ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিয়ে বাকি টাকার চেক প্রদান করে। কিন্তু চেকে প্রদত্ত তারিখ অনুযায়ী ব্যাংকে গেলে চেক ডিসঅনার (ব্যাংকে টাকা না থাকায় চেক ফেরত) হয়। বিষয়টি বিবাদীদের জানালে তারা বিভিন্ন ধরনের তালবাহানা করতে থাকে। 

এমতাবস্থায় বাদী ন্যায় বিচারের আশায় ফেনীর আমলী আদালতে সিআর ১৪৯৭/২৫ইং মামলা ও ৪২০/৪০৬/৫০৬ মামলা রুজু করে। গতকাল বুধবার ছিলো মামলার ধার্য্য তারিখ। মামলার ২ নং আসামী নুরুন্নবী ভূঞা (৫৭) মামলার জামিন নিতে এলে আদালত তার জামিন মঞ্জুর না করে আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

উল্লেখ্য যে, ১নং আসামী কথিত ফেনী লাইনে এমডি নুর মোহাম্মদ প্রকাশ শাহেদ চৌধুরীর নামে ওয়ারেন্ট চলমান রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা ও কঙ্বাজারে বহু প্রতারণার মামলা চলমান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group