| বঙ্গাব্দ
ad728
ad728

গুপ্ত লেখনীকে কেন্দ্র করে হামলার প্রতিবাদে ফেনী সদর ছাত্রদলের বিক্ষোভ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-04-2026 ইং
  • 627 বার পঠিত
গুপ্ত লেখনীকে কেন্দ্র করে হামলার প্রতিবাদে   ফেনী সদর ছাত্রদলের বিক্ষোভ
ছবির ক্যাপশন: গুপ্ত লেখনীকে কেন্দ্র করে হামলার প্রতিবাদে ফেনী সদর ছাত্রদলের বিক্ষোভ


স্টাফ রিপোর্টার: 

চট্টগ্রাম সিটি কলেজে দেওয়াল লিখনীকে কেন্দ্র করে ছাত্রদলের ওপর হামলা এবং সারা দেশে একই ধরনের ঘটনার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা ও পৌর ছাত্রদল।

বৃহস্পতিবার বিকেলে শহরের প্রধান সড়কগুলোতে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পরিচিত স্লোগানদাতা জিয়াউদ্দিন আহমেদ। মিছিল শেষে ট্রাংক রোডের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন, ছাত্রদল নেতা শুভ সরকার ও তনিক আহাদ, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নাসির উদ্দিন সোহাগ, মোটবি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি একরাম হোসেন, ফরহাদনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হৃদয়, লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল, কাজিরবাগ ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক এবং ধলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা সাগর পাটোয়ারীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্যে জিয়াউদ্দিন আহমেদ বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজ ও পাবনার ঈশ্বরদী সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিপক্ষ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা পুনরায় সক্রিয় হয়ে উঠছে।

তিনি আরও বলেন, এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

একইদেনে শহরের জিরো পয়েন্টে সদর ও পৌর ছাত্রদলের ব্যানারে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group