| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী পৌরসভায় খেলাফত মজলিসের মেয়র প্রার্থী প্রকৌশলী শিহাব উদ্দিন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 462 বার পঠিত
ফেনী পৌরসভায় খেলাফত মজলিসের মেয়র প্রার্থী প্রকৌশলী শিহাব উদ্দিন
ছবির ক্যাপশন: ফেনী পৌরসভায় খেলাফত মজলিসের মেয়র প্রার্থী প্রকৌশলী শিহাব উদ্দিন


নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে খেলাফত মজলিসের পক্ষ থেকে মেয়র পদে নির্বাচন করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি প্রকৌশলী শাহ শিহাব উদ্দিন। 

আজ ১৯ এপ্রিল ২০২৬, রবিবার খেলাফত মজলিস ফেনী জেলা শাখার নির্বাহী সভায় উপস্থিত সকল নির্বাহী সদস্যের সর্বসম্মতিক্রমে প্রকৌশলী শিহাব উদ্দিনকে আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। 

জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মাইন উদ্দিন চৌধুরী, সেক্রেটারি মাওলানা সানা উল্লাহ, সহ সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, মুহাম্মদ সাইফুল্লাহ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহীম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ সা’দ উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবুল বশর, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা করিম উল্লাহ ভুঁইয়া প্রমুখ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group